নির্ধারিত সময়ের প্রায় পুরোটা জুড়েই হতাশায় ডুবে ছিল চেলসি। মনে হচ্ছিল, আরেকটি হার যোগ হতে যাচ্ছে তাদের ব্যর্থতার তালিকায়। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দৃশ্যপট পাল্টে দিলেন এন্সো ফের্নান্দেস। তার দ্বিতীয় প্রচেষ্টার গোলে ম্যানচেস্টার সিটির কাছ থেকে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয় লন্ডনের ক্লাবটি।